October 18, 2026, 2:28 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চার আরব দেশের ভূখণ্ডকে ইসরাইলের অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ ; জর্দান ও ফিলিস্তিনের নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চার আরব দেশের ভূখণ্ডকে কথিত ‘বৃহত্তর ইসরাইলের’ অন্তর্ভুক্ত করে তেল আবিব যে মানচিত্র প্রকাশ করেছে তার নিন্দা জানিয়েছে জর্দান সরকার ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন, জর্দান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরাইলের অন্তর্ভুক্ত করা হয়েছে।

রামাল্লাহ-ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু-রুদেইনে ইসরাইলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের দখলদারিত্ব নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল-আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ নেয়া উচিত।

ফিলিস্তিনের এই মুখপাত্র ইসরাইলের সকল কর্মকান্ডের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, ইসরাইলি নীতি ও পদক্ষেপগুলো পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে।

ওদিকে জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরাইলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে ‘উস্কানিমূলক ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। এটি বলেছে, বর্ণবাদের ভিত্তিতে নেয়া ইসরাইলি পদক্ষেপ যেমন জর্দানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না।

জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইসরাইল সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তৃতা-বিবৃতি বন্ধ করতে হবে। কারণ, এসব পদক্ষেপ কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page