October 1, 2026, 11:47 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইরাকের সঙ্গে অর্থনৈতিক-নিরাপত্তা-প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোই ইরানের অগ্রাধিকার : ইরানের স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাতে বলেছেন,শত্রুরা এ অঞ্চলে তাকফিরি গোষ্ঠীগুলোর উগ্রবাদী কর্যকলাপ আবারো ছড়িয়ে দিতে চাইছে। একইসঙ্গে তিনি তেহরান ও বাগদাদের মধ্যে অর্থনৈতিক,নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

সিমা নিউজ এজেন্সির বরাত দিয়ে সাহাব নেটওয়ার্ক জানিয়েছে যে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ গতকাল বুধবার তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে দেখা করে জোর দিয়ে বলেন, ইরান ও ইরাকের মধ্যে বিদ্যমান সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা গড়ে তোলা উচিত এবং বিভিন্ন স্তরে সম্পূর্ণ বোঝাপড়া থাকা উচিত।তিনি আরও বলেন, “আমাদের এবং সেইসাথে মুসলিম দেশগুলোকেও সিরিয়ার বিষয়ে মতামত বিনিময় করতে হবে।”

কালিবফ আরও বলেন, “আমাদের সকলকে বিশ্বাস করতে হবে যে সিরিয়া একটি স্বাধীন দেশ এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সবার সম্মান করা উচিত।”

ইরানের সংসদ স্পিকার বলেন, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিশেষ করে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের কারণে মুসলিম দেশগুলোর মধ্যে বিশেষ করে ইরান ও ইরাকের মধ্যে ঐক্যের বৃহত্তর গুরুত্ব বহন করে। এ বিষয়টি ইসলামি দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাশাপাশি তা রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে ভূমিকা পালন করতে পারে বলে জানান কালিবফ।

বৈঠকে কালিবাফ জোর দিয়ে বলেন যে আজ আমাদের প্রধান শত্রু হল ইহুদিবাদী সরকার এবং আমেরিকা। ইরান ও ইরাকের মধ্যে বিদ্যমান ঐক্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা তাদের প্রচেষ্টা চালাচ্ছে । কিন্তু তারা কখনই সফল হবে না।

ইরাকি প্রধানমন্ত্রী বৈঠকে বলেন যে এই অঞ্চলের বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে তিনি তেহরান সফর করছেন এবং দুটি বন্ধুত্বপূর্ণ, প্রতিবেশী এবং ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে ইরাক ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই এই সফরের উদ্দেশ্য।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page