October 1, 2026, 11:48 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকো জাদুঘর থেকে ভাঙা হলো যুদ্ধাপরাধী নেতানিয়াহুর মোমের ভাস্কর্য

জাদুঘরের মেঝেতে পড়ে আছে নেতানিয়াহুর ভাস্কর্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির জাদুঘরে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি মোমের ভাস্কর্য ভেঙে ফেলেছেন ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভকারী। হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙেন তিনি।

মেক্সিকোর ‘বয়কট, বিনিয়োগ এবং নিষেধাজ্ঞা আন্দোলন’ বা বিডিএস-এর  ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাস্কর্যটির একটি ছবি শেয়ার করা হয়েছে, যার চারপাশের মেঝেতে রক্তের মতো লাল রঙ ব্যবহার করা হয়েছে। ছবিতে একটি ফিলিস্তিনি পতাকাও দেখা যাচ্ছে।

বিডিএস তাদের পোস্টে বলেছে, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত জাদুঘরটিতে বিখ্যাত শিল্পী, অভিনেতা, ক্রীড়াবিদ, বিশ্বনেতা এবং পৌরাণিক ব্যক্তিত্বের আদলে তৈরি প্রায় ২৬০টি মোমের ভাস্কর্য রয়েছে। সেখানে একজন ‘গণহত্যা পাগল’ ব্যক্তির ভাস্কর্য কেন রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিডিএস পরে অনলাইনে ঘটনার একটি ভিডিও শেয়ার করে, যেখানে ব্রিটিশ রাজপরিবারের মোমের মূর্তির ছবি দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায় হামলাকারী ব্যক্তিকে প্রথমে ভাস্কর্যটিতে লাল রঙ মেখে দেন। তারপর হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন। সবশেষে ধাক্কা দিয়ে ভাস্কর্যটি ফেলে দেন।  এসময় তাকে “ফিলিস্তিন দীর্ঘজীবী হোক, সুদান দীর্ঘজীবী হোক, ইয়েমেন দীর্ঘজীবী হোক, পুয়ের্তো রিকো দীর্ঘজীবী হোক” বলে শ্লোগান দিতে দেখা যায়।

এদিকে, দখলদার ইসরাইলের মেক্সিকো দূতাবাস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি ‘ঘৃণ্য কাজ’। মূর্তি ভাঙার বিষয়টি হানাহানি, অসহিষ্ণুতা এবং ঘৃণার বার্তা দিচ্ছে বলেও দাবি করে তারা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page