October 18, 2026, 12:31 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা ; সংঘর্ষে আফগান সীমান্তরক্ষী নিহত ; বহু আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলিতে একজন আফগান সীমান্তরক্ষী নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। আজ (শনিবার) সাহাব নিউজ নেটওয়ার্ক এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম বলছে, সেদেশের আফগান সীমান্তবর্তী মেহমান্দ ও বাজৌর এলাকায় আফগানিস্তান থেকে ছোড়া মর্টার আঘাত হেনেছে।

খোরাসান ডাইরি নামের একটি পাকিস্তানি নিউজ সাইট জানিয়েছে, দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে তীব্র গুলি বিনিময়ের ফলে পূর্ব আফগানিস্তানের সীমান্ত এলাকার শত শত বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

চলতি মাসের শুরুতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পর আফগান সরকারও পাল্টা হামলা চালায়। এর ফলে উভয় পক্ষের মধ্যে সীমান্ত উত্তেজনা তীব্রতর হয়েছে। আঞ্চলিক দেশগুলো উভয় পক্ষের মধ্যে অব্যাহত সীমান্ত উত্তেজনার পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।

পাকিস্তান দাবি করেছে, তারা আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়ে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করেছে, কিন্তু কাবুল বলছে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছে।

পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর ঐ বিমান হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়া, কাবুলে পাকিস্তানি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বিমান হামলাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page