October 18, 2026, 12:31 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আইসিসি পরোয়ানা মানবে না পোল্যান্ড ; নেতানিয়াহুর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুকে গ্রেফতারের দাবিতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শুক্রবার এই বিক্ষোভ মিছিল হয়।

এর আগের দিন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক ঘোষণা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘নাৎসি অশভিৎজ ডেথ ক্যাম্প’ মুক্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু যদি পোল্যান্ড সফর করেন তাহলে তাকে গ্রেফতার করা হবে না।

এই ঘোষণার প্রতিবাদে শত শত মানুষ রাজধানী ওয়ারশর প্রেসিডেন্সিয়াল চ্যান্সেলারি বিল্ডিংয়ের বাইরে বিক্ষোভ করেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং ব্যানার ছিল। ইসরাইলের আগ্রাসন ও নেতানিয়াহুর বিরুদ্ধে তারা নানা রকমের স্লোগান দেয়। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানায় এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যাকে সমর্থন করার জন্য পোল্যান্ডের প্রধানমন্ত্রী আন্দ্রেজি দুদাকে অভিযুক্ত করে।

গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ করার দায়ে গত নভেম্বর মাসে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহু এবং ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page