August 20, 2026, 8:31 pm
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে (বামে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলে জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এগেদের কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ হয়েছে কি না। জবাবে তিনি বলেন, যোগাযোগ হয়নি, তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত।

২০ জানুয়ারি দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি বলে জানানোর পর এমন প্রতিক্রিয়া এলো।

ট্রাম্পের শক্তি প্রয়োগের প্রশ্নে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, তিনি মনে করেন ট্রাম্পের মন্তব্যগুলো ‘গুরুতর’। এগেদে উল্লেখ করেন, গ্রিনল্যান্ড কেবল গ্রিনল্যান্ডারদের। তবে মিত্রদের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাব।

১৯৭৯ সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসনের অনুমতি দেয়। ২০০৯ সালে গণভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার অধিকারও দেওয়া হয়।

শুক্রবারের সংবাদ সম্মেলনে আর্কটিক দ্বীপের স্বাধীনতাকামী নেতা মুতে এগেদে বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা, নিজের ঘরে থাকার আকাঙ্ক্ষা, সম্ভবত বিশ্বের সব মানুষই এটি বুঝতে পারে। আমরা ড্যানিশ হতে চাই না, আমরা আমেরিকান হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডীয় হতে চাই।

ড্যানিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক গ্রিনল্যান্ডবাসীর মধ্যে একটি দৃঢ় আকাঙ্ক্ষা রয়েছে। এটি একটি বৈধ আকাঙ্ক্ষা।

ফ্রেডেরিকসেন এবং এগেদে উভয়ই এর আগেও গ্রিনল্যান্ড কেনার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page