April 21, 2026, 8:26 pm
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতিতে তিন রত্ন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। ঢাকার মিরপুরের থানা কমিটি গঠনকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত তিন ‘রত্ন’ আহত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টা নাগাদ রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কার্যালয়ে এ হাতাহাতির ঘটনা ঘটে।

আহতদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন – মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী রনি ও সাফরান।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণার পর বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। পদ বঞ্চিতরা বিভিন্নভাবে প্রতিবাদ করছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা পুনরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আসেন।

তারা জানান, পদবঞ্চিতরা একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান গণমাধ্যমকে বলেন, কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায়। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। কথা কাটাকাটি হয়, ওরকম হামলার ঘটনা ঘটেনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page