October 1, 2026, 10:08 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইরান শিগগিরি উন্নতমানের ড্রোন ও কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করবে ; আইআরজিসি প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ঘোষণা করেছেন যে, শিগগিরি আরো উন্নত প্রযুক্তির ড্রোন এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হবে। গতকাল (শুক্রবার) দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

জেনারেল সালামি বলেন, শিগগিরি নতুন ক্ষেপণাস্ত্র শহর ও ড্রোন উন্মোচন করা হবে এবং আপনারা ইরানের লুকানো শক্তির মহিমা ও এর গভীরতার সাক্ষী হবেন। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনভাবেই পর্যাপ্ত সামরিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়নি। তিনি আরো বলেন, ইরান এত উন্নত ক্ষেপণাস্ত্র, জাহাজ, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করেছে যে, কখনো কখনো এসব সরঞ্জাম সংরক্ষণের ক্ষমতা খুঁজে পেতে ব্যর্থ হয়।

মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যে কিনা শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তার জাতীয় মুদ্রা শক্তিশালী হয় এবং দেশের জনগণ মধ্যরাতে রাস্তায় নেমে সেই সামরিক অভিযানের আনন্দ উদযাপন করে।

আইআরজিসির কমান্ডার ঘোষণা করনে, “সারা বিশ্বের জানা উচিত যে, আমাদের প্রতিরোধ ক্ষমতা আমাদের নিজস্ব সীমান্তের মধ্যে যা আছে তার উপর নির্ভর করতে পারে। আমরা যে সংকল্প, সিদ্ধান্ত, ক্ষমতা এবং পদক্ষেপের উপর নির্ভর করি তা সম্পূর্ণরূপে ইরানের অভ্যন্তরীণ শক্তি।”

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page