October 11, 2026, 2:18 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ভিনদেশে অপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করতে ইন্টারপোলের নতুন উদ্যোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইতালির অনুরোধে ইন্টারপোলের পক্ষ থেকে প্রথম ‘সিলভার নোটিশ’ জারি করা হয়েছে। এই সিলভার নোটিশের মাধ্যমে একটি সদস্য দেশ অপর দেশের কাছে কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুরোধ জানাতে পারবে। সেই সঙ্গে পাচার হয়ে যাওয়া অর্থ বা সম্পত্তির ক্ষেত্রেও নোটিশ জারি করতে পারবে ইন্টারপোল।

তবে এই সংক্রান্ত প্রতিটি আবেদন পর্যালোচনা করবে ইন্টারপোলের সাধারণ সচিবালয়।

এতদিন পলাতক আসামি, হারিয়ে যাওয়া ব্যক্তি বা কোনও ব্যক্তি সংক্রান্ত তথ্যের ক্ষেত্রেই নোটিশ ইস্যু করা যেত ইন্টারপোলের মাধ্যমে। তবে এবার থেকে ভিনদেশে পাচার হওয়া সম্পত্তির ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে জারি করা যাবে ‘সিলভার নোটিশ’।

সম্প্রতি ইন্টারপোলের ইতিহাসে প্রথম ‘সিলভার নোটিশ’ ইস্যু করা হয়েছে। আপাতত এই ‘সিলভার নোটিশ’ ইস্যু করার বিষয়টি পাইলট প্রোজেক্ট হিসেবে পরিচালনা করা হচ্ছে।

ভারতসহ ৫২টি দেশ ইন্টারপোলের সঙ্গে জড়িত।

এই বছর নভেম্বর পর্যন্ত এই সিলভার নোটিশ পাইলট প্রোজেক্ট হিসেবে চালু থাকবে। সদস্য দেশগুলো সব মিলিয়ে মোট ৫০০টি সিলভার নোটিশ জারি করার সুযোগ পাবে। ভিনদেশে থাকা অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতেই এই নোটিশ ব্যবহার করা যাবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page