September 15, 2026, 11:29 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ আমদানির আহ্বান জানালেন রাষ্ট্রপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত তৈরি পোশাক (আরএমজি) এবং আন্তর্জাতিক মানের ওষুধ পণ্য আমদানি করার আহ্বান জানিয়েছেন।

আজ বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত কসোভোর নতুন রাষ্ট্রদূত লুলজিম প্লানা রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করার জন্য দুই দেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি কসোভোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কসোভো শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করেন।

ইউক্রেন সংকট সম্পর্কে তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। যুদ্ধের অবসান ঘটাতে সংঘাতে জড়িত সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম বাসসকে জানান, ঢাকায় কসোভোর কূটনৈতিক মিশন খোলার জন্য কসোভো সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপ্রধান।

তিনি বলেন, শুরু থেকেই বাংলাদেশ ও কসোভোর মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মী নিয়োগের জন্য কসোভো প্রজাতন্ত্রের প্রতি আহ্বান জানান।

সাক্ষাতকালে রাষ্ট্রদূত এখানে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

তিনি রাষ্ট্রপতিকে জানান,  কসোভো সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানে পড়াশোনার আরও সুযোগ দিতে আগ্রহী ।

এর আগে রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

অনুষ্ঠানে বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page