April 21, 2026, 5:37 pm
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিদায়ী ভাষণে ট্রাম্পের অধীনে প্রতিষ্ঠত হতে যাওয়া ‘বিপজ্জনক’ ধনিকতন্ত্র সম্পর্কে সতর্ক করলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া তার বিদায়ী ভাষণে দেশে ডোনাল্ড ট্রাম্পের অধীনে প্রতিষ্ঠত হতে যাওয়া ‘বিপজ্জনক’ ধনিকতন্ত্রের (অলিগার্সি) বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

একক মেয়াদে দায়িত্ব পালন শেষে ওভাল অফিস থেকে প্রদত্ত এক ভাষণে তিনি একটি অতি-ধনী ‘প্রযুক্তি শিল্প কমপ্লেক্স’ সম্পর্কে সতর্ক করে বলেন, এটি আমেরিকান জনগণের ওপর অনিয়ন্ত্রিত ক্ষমতা অর্জন করতে পারে।

৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট বলেন, ‘আজ, আমেরিকায় অতিরিক্ত সম্পদ, ক্ষমতা এবং প্রভাবের একটি ধনিকতন্ত্র আকার নিচ্ছে যা আক্ষরিক অর্থে আমাদের সমগ্র গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।’

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

বাইডেন তার বক্তৃতার শুরুতে তার চার বছরের ক্ষমতার উত্তরাধিকারের কথা তুলে ধরে বলেন, ’আমরা সবাই মিলে যা করেছি, তার সুফল ভোগ করতে সময় লাগবে। কিন্তু আমেরিকানদের জন্য বীজ রোপণ করা হয়েছে এবং সেগুলো বড় হবে এবং দশকের পর দশক ধরে বিকশিত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে যাওয়া আসন্ন বিপদের ধারাবাহিক বর্ণনা দিয়ে তিনি স্পষ্টভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক এবং অন্যান্য প্রযুক্তি টাইকুনদের সাথে বিলিয়নেয়ার ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেন।

বাইডেন সতর্ক করেন যে, ‘স্বল্পসংখ্যক অতি-ধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ’ হচ্ছে, যদি তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ না করা হয় তবে বিপজ্জনক পরিণতি বরণ করতে হবে।

মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও সতর্ক করেন প্রেসিডেন্ট জো বাইডেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানিয়ে তিনি বলেন, মুক্ত সংবাদমাধ্যম ভেঙে পড়ছে, সম্পাদকরা অদৃশ্য হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া তথ্য যাচাই করা ছেড়ে দিচ্ছে, ক্ষমতা এবং লাভের জন্য মিথ্যা বলায় সত্যকে চাপা দেওয়া হচ্ছে।

অতীতে সামরিক-শিল্প কমপ্লেক্স সম্পর্কে প্রয়াত প্রেসিডেন্ট ডয়াইট আইজেনহাওয়ারের হুঁশিয়ারির কথা স্মরণ করে বাইডেন যোগ করেন, আমি সমানভাবে প্রযুক্তি-শিল্প কমপ্লেক্সের সম্ভাব্য উত্থান সম্পর্কে উদ্বিগ্ন, যেটা আমাদের দেশের জন্য প্রকৃত হুমকি হয়ে উঠতে পারে।

বাইডেন বলেন, মার্কিনরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।

এখন বাইডেন এমন একজনের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রস্তুত হচ্ছেন, যাকে তিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে বর্ণনা করেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page