October 17, 2026, 9:33 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বিশাল অস্ত্রের চালান জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের বাংলাদেশ-লাগোয়া একটি সীমান্ত জেলা থেকে বিশাল অস্ত্রের চালান জব্দ করা হয়েছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং মিয়ানমারের চীন ন্যাশনাল ফ্রন্ট (সিএনএফ) অস্ত্রের এই চোরাচালানে জড়িত বলে দাবি করেছে মিজোরাম পুলিশ। পিটিআই, হিন্দুস্তান টাইমস।

মিজোরাম পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, বুধবার মিজোরামে অস্ত্রের বড় একটি চালান জব্দ করা হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী মিজোরামের মামিত জেলার সাইথাহ গ্রামের কাছের একটি এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার পশ্চিম মিজোরামের মামিত জেলায় মিয়ানমার-ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী সিএনএফের নেতাসহ অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজ্য পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, মিজোরামের পশ্চিম ফাইলেং থানার সাইথাহ গ্রামের কাছের ওই এলাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে রাজ্য পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা ছাড়াও সেখান থেকে ছয়টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০টি কার্তুজ ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মিজোরামে অন্যতম বৃহৎ অস্ত্রের চালান জব্দের ঘটনা এটি। অস্ত্রের এই চালান জব্দের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি ঠেকানো গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ ইউপিডিএফপি ও মিয়ানমারের চীন ন্যাশনাল ফ্রন্টের মধ্যে চোরাচালানের পরিকল্পনা ছিল।

চীন ন্যাশনাল ফ্রন্টের নেতাকে গ্রেপ্তারের ঘটনা রাজ্যে বিদ্রোহবিরোধী অভিযানের একটি উল্লেখযোগ্য অর্জন বলে দাবি করেছে মিজোরাম পুলিশ।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি মিজোরামের বৃহত্তম অস্ত্র উদ্ধারের ঘটনা; যা এই অঞ্চলের অবৈধ গোষ্ঠীগুলোর কাছে শক্তিশালী সতর্ক বার্তা পাঠিয়েছে। এই ধরনের অস্ত্রের চালান জব্দের ঘটনা আন্তর্জাতিক অবৈধ অস্ত্র চোরাচালান এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চলমান হুমকির বিষয়টিকে গুরুতরভাবে তুলে ধরছে।’

মিজোরাম পুলিশ আরও জানায়, এই ঘটনায় পশ্চিম ফাইলেং থানায় একটি মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে। অস্ত্র চোরাচালানের নেটওয়ার্ক ভেঙে ফেলার চেষ্টা চলছে বলেও জানায় তারা।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page