July 24, 2026, 8:00 pm
শিরোনামঃ
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরের শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আটক ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শনিবার সকালে ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (উপকরণ ও সরবরাহ) আবু তাহের সানাউল্লাহ নুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোহা: মোজাম্মেল করিম, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) ডা: প্রবীর কুমার মন্ডল, সহকারী পরিচালক ওয়ালিয়ুর রহমান, ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা: মাহবুবা আখতার তাবীয়া, কোটচাঁদপুরের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: সাদমান ফাহিম, সদর উপজেলার (এমসিএইচ-এফপি) ডা: তানিয়া আক্তার তৃপ্তি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শনিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন এলাকার প্রসুতি প্রসুতিত্তোর মা, শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ সকল প্রকার সেবা প্রদাণ ও সেবা সম্পর্কে অবহিত করা হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page