April 21, 2026, 4:42 pm
শিরোনামঃ
ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে বিভিন্ন ইস্যুতে হাজারো মানুষের বিক্ষোভ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার শপথ গ্রহণ করবেন। তবে ট্রাম্পের অভিষেকের আগে হাজার হাজার মানুষ ওয়াশিংটনে বিক্ষোভের জন্য জড়ো হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ওয়াশিংটন ডিসিতেই নয়, পুরো দেশজুড়েই এমন বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। বিবিসি বলছে, ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের বিক্ষোভ পদযাত্রা শনিবারই শুরু হয়েছে।

বিক্ষোভ আয়োজকদের হিসাবমতে, এই পদযাত্রায় ৫০ হাজার পর্যন্ত মানুষ যোগ দিতে পারে। তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা ২৫ হাজার হতে পারে।

জানা যায়, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি নিয়েছেন বিক্ষোভের আয়োজকরা। তার মধ্যে আছে, জলবায়ু সংকট, অভিবাসন, নারী অধিকারসহ আরও নানা বিষয়।

আয়োজকরা বলছেন, সবাই মিলে ‘ট্রাম্পইজম’ (ট্রাম্পের ভাবাদর্শ) মোকাবেলা করাটাই আজকের বিক্ষোভের মূল বিষয়।

বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসি’র লিংকন মেমোরিয়ালের দিকে পদযাত্রা শুরু হয়ে গেছে। তিনটি স্থান থেকে পদযাত্রা করে মানুষ সেখানে জড়ো হচ্ছে। এতে ধীরে ধীরে বাড়ছে মানুষের সংখ্যা।

পদযাত্রায় যোগ দেওয়া এক নারী বলেন, মানুষ এখনও ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন বোধ করবে বলেই তিনি আশা করেন।

তিনি বলেছেন, ট্রাম্পের এবারের প্রেসিডেন্সির মেয়াদে ঝুঁকি আগের চেয়ে আরও অনেক বেশি। কারণ, ট্রাম্প এবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। ধনকুবের শ্রেণির মানুষকে তার পাশে পেয়েছেন। এই নারী আরও বলেন, আমরা এখনও এখানে আছি, আমরা প্রতিহত করব।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page