October 1, 2026, 1:40 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে পশ্চিম তীরে জনতার উল্লাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি কারাগার থেকে সোমবার ভোরে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের বহনকারী দুটি বাস পশ্চিম তীরের বায়তুনিয়া শহরে পৌঁছালে শত শত মানুষ উল্লাস করে, গাড়ীর হর্ন বাজিয়ে এবং শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করে তাদেরকে স্বাগত জানায়। ফিলিস্তিনের বায়তুনিয়া থেকে এএফপি এ খবর জানায়।

রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দিনে চুক্তির অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরাইল। বিনিময়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে।

সাংবাদিকরা জানান, মুক্তি প্রাপ্তরা বাসের উপরে উঠে হামাসের পতাকা উত্তোলন করেন।

তাদের সাথে যোগ দেয় ফাতাহ, ইসলামিক জিহাদ এবং অন্যান্য ফিলিস্তিনি দলের পতাকা, সেইসাথে ফিলিস্তিনি জাতীয় পতাকাও।

অন্যদিকে বাসের ভেতরে মুক্তিপ্রাপ্ত কয়েকজন মহিলা বন্দীকে হ্যাস্যোজ্জল ভঙ্গীতে ভি-চিহ্ন দেখিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। তাদের সাথে রেড ক্রসের একজন কর্মীকেও দেখা গেছে।

এরআগে ইসরাইলের কারাগার পরিষেবা এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দীদের প্রথম মুক্তি সম্পন্ন হয়েছে।

ইসরাইল কারাগার পরিষেবা রাত ১:৩০ টা (২৩৩০ জিএমটি রোববার) এর ঠিক আগে জারিকৃত এক বিবৃতিতে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কথা উল্লেখ করে বলেছে, ’সকল সন্ত্রাসীকে ওফের কারাগার এবং জেরুজালেম আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

২০২৩ সালের নভেম্বরের পর হামাস এই প্রথম রোববার গাজা উপত্যকায় তিনজন মহিলা জিম্মিকে মুক্তি দিয়েছে।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ ইসরাইলি বন্দির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page