August 21, 2026, 1:41 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়া সোমবার জানিয়েছে, তারা শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে নিক্ষেপ করা ৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, ‘গত রাতে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩১টি ইউক্রেনীয় ড্রোন  ধ্বংস করেছে।’

আঞ্চলিক সরকার জানিয়েছে, ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে তাতারস্তানে ‘শিল্প-উদ্যোগ’ লক্ষ্য করে শত্রু ড্রোন আক্রমণের চেষ্টা করা হয়। সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ সংক্রান্ত বিস্তারিত কিছু বলা হয়নি।

আঞ্চলিক গভর্নর ভøাদিস্লাভ শাপশা বলেন, মস্কোর পাশের কালুগা অঞ্চলে, একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে গেলে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ১৪টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে, আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, কিয়েভ চারটি হাই মবিলিটি আর্টিলারি রকেট (এইচআইএমএআরএস)-ও ছুঁড়েছে।

ট্রাম্প বলেছেন, তিনি যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চান। কিয়েভ ও মস্কো উভয়ই সোমবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে সংঘাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page