September 8, 2026, 4:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা ; হাসপাতালে রোগীদের ভিড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা জেলার মানুষ। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে মানুষের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। কুয়াশার সঙ্গে শীতল বাতাস যোগ হওয়ায় অনুভূত হচ্ছে কনকনে শরীর কাঁপানো শীত।

ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে শ্রমজীবীরা কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেকই কাজ পাচ্ছেন, আবার অনেকে কাজ না পেয়ে বাড়ি ফিরছেন। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। তবে আকাশ পরিস্কার থাকায় বেলা বাড়ার সাথে সাথে সূর্যে  দেখা মিলেছে। এ কারণে দিনের বেলায় মানুষের মাঝে স্বস্তি রয়েছে। তারপর বিকাল হতে হাঁড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন সদর হাসপাতালে শিশু, ডায়রিয়া ওয়ার্ড মিলিয়ে শতাধিক রোগী ভর্তি হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জুনিয়র শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, বর্তমানে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। এই কারণে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ২৬৪ জন। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি। তবে মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে রোগী স্বাভাবিক রয়েছে।

জেলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, মৃদু শৈত্যপ্রবাহ আরো দুই একদিন অব্যাহত থাকতে পারে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page