August 11, 2026, 8:58 am
শিরোনামঃ
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ‘অবৈধ বিদেশি’ রয়েছে ৩৩ হাজারের বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ৩৩ হাজারের বেশি বিদেশি অবৈধভাবে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ইউএনবি জানিয়েছে, আজ ২০ জানুয়ারি সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিয়িংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা তাদের বৈধ করার জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমা শেষ হওয়ার পরে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, যারা অবৈধ বিদেশিদের নিয়োগ দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। গত বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ৪৯ হাজার ২৬৬ জন অবৈধ বিদেশি থাকলেও চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জনে।

জরিমানা হিসেবে অবৈধ বিদেশিদের কাছ থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব আয় করা হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page