October 17, 2026, 6:16 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক সংবাদগুচ্ছ ; মেক্সিকোর নাগরিকদের রক্ষার প্রতিশ্রুতি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ওইসব আদেশ আমেরিকায় অভিবাসী হাজার হাজার মেক্সিকান নাগরিকের ভাগ্যকে বিড়ম্বিত করবে। ট্রাম্পের ওই আদেশের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার দেশ এবং তাদের নাগরিকদের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরে এক ইসরাইলি সেনা নিহত এবং ১১ জন আহত : ফিলিস্তিনি নিউজ নেটওয়ার্ক জানিয়েছে পশ্চিম তীরে চারটি অভিযানে একজন ইসরাইলি সৈনা নিহত এবং অপর ১১ জন আহত হয়েছে। এই অভিযানগুলো সংঘটিত হয়েছে তেল আবিবে দুটি, তুবাস প্রদেশের তামুনের আশেপাশে একটি এবং পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে একটি।

ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সমর্থনের প্রশংসা করেছেন ইরাকের আন–নুজাবা : আল-আকসা অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধের বিজয়ের ঘটনায় ইরাকের আন-নুজাবা আন্দোলনের মহাসচিব শেখ আকরাম আল-কাবি ইমাম খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফিলিস্তিনি জনগণের জন্য ইরানের বিচক্ষণ নেতৃত্ব এবং ইসলামী প্রজাতন্ত্রে ইরানের সমর্থনেরও প্রশংসা করেছেন আল-কাবি।

আমেরিকার উচিত ইরানের সাথে আলোচনার টেবিলে ফিরে আসা : কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রাহমান আলে-সানি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বলেছেন: জটিল বিষয়গুলির সর্বোত্তম সমাধানের উপায় হলো কূটনীতি। তিনি ইরানের পারমাণবিক ইস্যুতে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য আমেরিকাকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

জ্বালানি ক্ষেত্রে ইরান ও আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে নতুন চুক্তি : ইরানের জ্বালানিমন্ত্রী আব্বাস আলিয়াবাদী এবং আজারবাইজান প্রজাতন্ত্রের উপ-প্রধানমন্ত্রী শাহিন মুস্তাফাউফ এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। ওই বৈঠকে তাঁরা বৈদ্যুতিক যোগাযোগ রুট স্থাপনসহ পানি ও বিদ্যুৎ ক্ষেত্রে যৌথ প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়েছেন। বৈঠকে উভয় পক্ষ পানি ও বিদ্যুৎ ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তিগত ও প্রকৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন। এসব বিষয়ের মধ্যে রয়েছে ইরান ও আজারবাইজানি বিদ্যুৎ গ্রিডের সংযোগ, কিজকাল্লে সি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ও পরিসমাপ্তি, মরাজাদ এবং উর্দুবাদ বাঁধ নির্মাণ প্রক্রিয়াসহ পরিবেশগত যৌথ গবেষণা পরিচালনার বিষয়েও আলোচনা এবং মতামত বিনিময় করেন।

আমরা আমেরিকান হতে চাই না: গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মোতে আগদে তাদের দ্বীপটি কেনার বিষয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় বলেছেন: গ্রিনল্যান্ড তার ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করতে চায় এবং আমেরিকার অংশ হওয়ার কোনও ইচ্ছা তাদের নেই। মোতে আগদে গুরুত্বের সঙ্গে বলেন: আমরা গ্রিনল্যান্ডবাসী এবং আমরা আমেরিকান হতে চাই না।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এশিয়া–প্যাসিফিক গ্রুপের সভাপতি নিযুক্ত হলো ইরান : জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এশিয়া-প্যাসিফিক গ্রুপের সদস্য দেশগুলোর সম্মতিতে ২০২৫ সালের শেষ পর্যন্ত এই গ্রুপের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আলী বাহরেইনি এই দায়িত্ব গ্রহণ করবেন।

লেবাননের পশ্চিম বেকা অঞ্চলে লেবাননের হিজবুল্লাহ কর্মকর্তার হত্যাকাণ্ড : লেবাননের হিজবুল্লাহর অন্যতম কর্মকর্তা শেখ মোহাম্মদ হাম্মাদিকে পশ্চিম বেকা অঞ্চলে অবস্থিত মাশগারা শহরে তার বাড়ির সামনে অজ্ঞাত ব্যক্তিরা হত্যা করেছে। লেবানন কর্তৃপক্ষ এখনও এই সন্ত্রাসী অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page