November 27, 2026, 2:28 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি চুক্তির পর নিরাপত্তা নিশ্চিত করতে দুই লাখ শান্তিরক্ষী দরকার হবে : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, যেকোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার হামলা ঠেকাতে ইউরোপের অন্তত দুই লাখ শান্তিরক্ষী প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখাও করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট।

সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিয়েছেন জিলেনস্কি। সেখানে তিনি ইউরোপের নেতাদের মহাদেশটি রক্ষার আহ্বানও জানান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের একদিন পরেই এমন তথ্য জানালেন তিনি।

জেলেনস্কি বলেছেন, ইউরোপ থেকে সর্বনিম্ন অন্তত দুই লাখ শান্তিরক্ষী প্রয়োজন। অন্যথায় কিছুই হবে না।

ক্ষমতায় গেলে প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধ শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তাই অভিষেক দিনেই এ বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চান।

উত্তরে ট্রাম্প বলেছেন, দেখেন এখনো আমার পূর্ণ দিন হয়নি। এখনো আমার কাছে দিনের অর্ধেক সময় রয়েছে।

ট্রাম্প আরও বলেছেন, আমি মনে করছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page