September 7, 2026, 8:44 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ ; হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ, ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। দুইদিন ধরে দেখা নেই সূর্যের।

একদিকে মাঘের হাড় কাঁপানো শীত। তার ওপর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তৃতীয় দিনের মতো ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা জনপদ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মত কুয়াশা ঝরছে। এতে অনেক জায়গায় রাস্তাঘাট ভিজে গেছে।

সূর্যের দেখা না মেলায় শীতে কাতর হয়ে পড়েছে মানুষ। এর থেকে বাঁচতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে দিনমজুররা জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হচ্ছেন।

দিনের বেলায়ও যানবাহনগুলোকে সাবধানতার সাথে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। কুয়াশার সাথে বইছে উত্তরের শীতল বাতাস। হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।  ফলে, দক্ষিণের সীমান্তবর্তী জেলার ৪ উপজেলার ১৩ লাখ মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। আজ শুক্রবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৭ ভাগ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, গত ৩ দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলা। বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায়ও সূর্যের দেখা মেলেনি। আগামীকাল শনিবার কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশা কেটে গেলে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, এবারের শীত মৌসুমে ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে প্রচণ্ড কুয়াশা থেকে বীজ তলা রক্ষার জন্য বেড পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page