August 11, 2026, 1:56 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিদায় নিলেন বাংলাদেশ ও পাকিস্তানের সরকার পতনের কারিগর ডোনাল্ড লু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আলোচিত কূটনীতিক মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগে ১৭ জানুয়ারি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি পদে তার মেয়াদের অবসান ঘটে।

মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে এক বার্তায় স্পষ্ট বলা হয়েছে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর থেকে সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করে আসা লু’র মেয়াদ ১৭ জানুয়ারি শেষ হয়েছে।

ডোনাল্ড লু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক কূটনীতিক হলেও তিনি বহুল পরিচিত ছিলেন বাংলাদেশ ও পাকিস্তানে। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের আগে ও পরে ডোনাল্ড লু দুই দফায় ঢাকা সফর করেন।  পাকিস্তানের রাজনীতিতেও তার প্রভাব ছিল বলে মনে করা হয়। তাকে ইমরান খানের ‘সরকারের পতনের কারিগর’ বলে মনে করে তার দল পিটিআই। যদিও তা বরাবরই নাকচ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

ডোনাল্ড লু গত বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসেন। তার ওই সেই সফরের আগে ৭ জানুয়ারি বাংলাদেশে ‘ডামি’ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে কিছু সংখ্যক বাংলাদেশি নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেসময় সতর্কতা দিয়ে বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হবেন তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা থাকবে।

হাসিনা সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে আবার ঢাকায় আসেন ডোনাল্ড লু। সেসময় অবশ্য তার সঙ্গে আরও কিছু ঊর্ধ্বতন কূটনীতিক এসেছিলেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন লুসহ মার্কিন কূটনীতিকরা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page