September 24, 2026, 3:54 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলায় হামাসের ২ যোদ্ধা নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হামাসের অন্তত দুইজন যোদ্ধা নিহত হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীর বরাত দিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিশ্চিত করেছে যে সোমবার তাদের দুইজন সেনা নিহত হয়েছে।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তুলকারেমে হামাসের একজন নেতা হিসেবে কাজ করা ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া হামাসের আরেক সদস্যকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

তুলকারেমের প্রত্যক্ষদর্শীরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছে, শহরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। জেনিনের কাছে গত সাতদিন ধরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, তুলকারেমের উত্তরে একটি জনবহুল টাউনশিপে সাজায়ো যান ও ড্রোন দিয়ে ইসরায়েলি বাহিনী সিরিজ হামলা চালাচ্ছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

জেনিনের মেয়র মোহাম্মদ জারার গত রোববার বলেছেন, ইসরায়েলি হামলার কারণে অন্তত ১৫ হাজার লোককে ক্যাম্প থেকে পালাতে হয়েছে।

তিনি জানান, ইসরায়েলি বাহিনী আনুমানিক ৩০ থেকে ৪০টি বাড়ি জেনিনে ধ্বংস করেছে। এ ছাড়া শত শত বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page