October 17, 2026, 4:22 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিচার বিভাগের এক ডজন কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক ডজন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এই কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে জড়িত ছিলেন বলে জানিয়েছে সিবিএস নিউজ। পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অমান্য করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে তাদের পূর্ণ বেতন ও অন্যান্য সুবিধা চলমান থাকবে বলে জানা গেছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা হিসেবে পরিচিত। এটি ২০২৩ সালে ৬৮ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে মনে করা হচ্ছে। এর একটি সামরিক বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের বিষয়ে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে যেসব সেনাসদস্যকে বাদ দেওয়া হয়েছিল, তাদের পুনর্বহালের বিষয়েও একটি আদেশে স্বাক্ষর করবেন তিনি। ট্রাম্প ব্যাপকভাবে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলার পর রোববার অন্তত এক হাজার অভিবাসীকে আটক করা হয়েছে।

মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের (আইসিই) নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে শনিবার ২৮৬, শুক্রবার ৫৯৩ ও বৃহস্পতিবার ৫৩৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ও বিতাড়নের সংখ্যা ক্রমেই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিকাগো, নিউজার্সির নিউয়ার্ক ও মায়ামিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক কেন্দ্রীয় সংস্থা অংশ নেয়। এই অভিযান আরও কয়েক দিন চলবে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইসিই লিখেছে, রোববার দেশজুড়ে ৯৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের ধরতে শিকাগোয় এই ‘বাড়তি অভিযান’ ছাড়াও আটলান্টা, পুয়ের্তো রিকো, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস, অস্টিন ও টেক্সাস শহরে অভিবাসনসংক্রান্ত কর্মকর্তাদের তৎপরতা রয়েছে।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের ব্যাপকহারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি ২১টি নির্বাহী আদেশ জারি করেন। শিকাগোতে পরিচালিত অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমান। তবে, তার এই কঠোর পদক্ষেপ ডেমোক্র্যাট নেতাদের অসন্তুষ্ট করেছে।

শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন আইসিইয়ের অভিযানের কথা স্বীকার করে বলেন, শিকাগো পুলিশ এতে অংশ নেয়নি। তিনি বাসিন্দাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page