September 20, 2026, 7:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

দাবি পূরণের আশ্বাসে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার ; ২৬ ঘণ্টা পর সারাদেশে রেল চলাচল শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রেলওয়ের রানিং স্টাফরা।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি ইউনিয়ন।

আজ ভোরে রেলপথ মন্ত্রণালয়ের এক ক্ষুদেবার্তায় কর্মবিরতি প্রত্যাহারের কথা জানানো হয়।

কর্মসূচি প্রত্যাহারের কারণে আজ বুধবার থেকে সিডিউল ট্রেনগুলো প্রারম্ভিক স্টেশন থেকে যাত্রা শুরু করে।

আজ ভোরে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনার বাংলাসহ কয়েকটি আন্তঃনগর ট্রেন এবং জয়দেবপুরগামী কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page