April 17, 2026, 5:22 pm
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার জরুরি তদন্তের নির্দেশ  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়।

আজ (দুপুর) দেড়টার দিকে ফেসবুকে এ বিবৃতি দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, শনিবার কুমিল্লায় আহত অবস্থায় তৌহিদুলকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযোগ উঠেছে, যৌথবাহিনীর পরিচয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে বাড়ি থেকে তাকে আটক করার পর নির্যাতন চালানো হয়। অন্তর্বর্তী সরকার এ মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এ সরকারের প্রধান লক্ষ্য। যেহেতু সরকারে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরা অন্তর্ভুক্ত।

দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি কমিশন গঠন করেছে, যার অধিকাংশই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। অন্তর্বর্তী সরকার এ প্রতিবেদনগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ চালাবে, যাতে পুলিশের জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করা যায়। এ সংস্কার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে জানানো হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page