May 6, 2026, 5:00 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের নেপায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলাধীন নেপা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি বিকালে বাকোসপোতা মাধ্যমিক  বিদ্যালয়  মাঠ প্রাঙ্গনে কৃষক সমাবেশ অনষ্ঠিত হয়েছে।

সমাবেশে মহেশপুর উপজেলার কৃষকদলের আহ্বায়ক এম এ আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলি, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আসাদুর রহমান মোল্লা, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর আলম, স্বরুপপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জুলফিকার আলী বিশ্বাস, নেপা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটান মাস্টার, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক, ৬ নং নেপা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা আহসান হাবিব, ছাত্রদলের সভাপতি এস আর সুমন রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page