August 10, 2026, 4:44 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ হামলায় জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের  সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩০ বছর আগে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের দিন ধার্য ছিল। বিচারিক আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ জনসহ আসামিদের সবাই খালাস পান হাইকোর্টের রায়ে।

রায়ের কিছুক্ষণ পর আসামিপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের অপেক্ষায় ছিলেন উপস্থিত সাংবাদিকেরা।

এসময় পাবনা জেলা ও উপজেলা বিএনপির শ’ খানেকের বেশি নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে বিশৃঙ্খলরা চেষ্টা করলে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালন বাধাগ্রস্থ হচ্ছিল।

হামলায় এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতার, ল রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত (এলআরএফ) সভাপতি ও এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ, এলআরএফের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মো. হাবিবুর রহমানসহ আরও কয়েকজন সাংবাদিক তাদের নিবৃত করার চেষ্টা করেন। তবে তারা সাংবাদিকদের সঙ্গে তর্কে যুক্ত হন।

একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করে বেধরক মারধর শুরু করেন। হামলায় গুরুতর আহত জাবেদ আখতারকে অ্যাম্বুলেন্সে করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্টের মতো সুরক্ষিত জায়গায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ব্রিফিং বর্জন করে তাৎক্ষণিক কর্মবিরতি পালন করেন সেখানে দায়িত্বরত সাংবাদিকেরা। কর্মবিরতি শেষে এ হামলার প্রতিবাদে এলআরএরএফের পক্ষে আরও কর্মসূচি ঘোষণার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page