July 24, 2026, 7:00 pm
শিরোনামঃ
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরের শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আটক ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কৃষকের ২ হাজার ড্রাগণ গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় ২ হাজার ড্রাগন গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। সোমবার রাতে উপজেলার মালাধরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এতে ঐ কৃষকের ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী তিন বছর আগে ২০ শতক জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফল বিক্রিও করেছেন তিনি। সোমবার রাতে তার বাগানের সব ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা।

পাশের জমির কৃষক আবু তাহের জানান,দীর্ঘদিন ধরে আজমপুর গ্রামের মজিবর ও ইদ্রিসের পরিবারর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো । মাঝে মধ্যে একে অপরের ক্ষতি করেন তারা। কৃষক শাহবুদ্দিন ও আলী হোসেন জানান, ইদ্রিস ও মুজিবরের মধ্যে জায়গা জমি নিয়ে ঝামেলা দীর্ঘদিনের। কেউ এটা মিটিয়ে দিচ্ছে না, কিছু দিন পরপর এরা একে অন্যেও ক্ষকি করে।

তারা আরও জানান এটা তো আর সমাধান না,ফসলের ক্ষতি করে নিজেরা ক্ষতি গ্রস্ত হচ্ছে। এ বিষয়টি সমাধান হওয়া প্রয়োজন।

ক্ষতিগ্রস্থ কৃষক ইদ্রিস আলীর দাবি, জমি নিয়ে আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছে। এর আগে গেল ১৫ নভেম্বর এক বিঘা ড্রাগন বাগান  কেটে দিয়েছিল তারা। ২ হাজার ড্রাগন গাছ কেটে দেওয়ায় তার প্রায় ৫-৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মজিবরের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকসহ স্থানীয়রা।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page