September 24, 2026, 10:52 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরাইলের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইল বৃহস্পতিবার রাতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও তারা লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্র রাখার দুটি লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অস্ত্র মজুদ থাকা দুটি সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে। যা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের শামিল।

দুই মাসের সর্বাত্মক যুদ্ধসহ এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত ২৭ নভেম্বর থেকে ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

যুদ্ধবিরতির শর্ত অনুসারে, লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি মোতায়েন করার এবং ৬০ দিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী এলাকা থেকে সরে যাওয়ার কথা ছিল।

চুক্তির শর্তাবলী অনুযায়ী ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে থাকা তাদের অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলবে এবং তার বাহিনীকে সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী লিতানি নদীর উত্তরে সরিয়ে নেবে।

যুদ্ধবিরতি সত্ত্বেও, ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং উভয় পক্ষই বারবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

২৬ জানুয়ারি ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে গত নভেম্বরে হওয়া চুক্তি বাস্তবায়নের সময়সীমার মধ্যে ইসরাইলি বাহিনী ব্যর্থ হওয়ায় প্রত্যাহারের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page