September 24, 2026, 10:54 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় আওয়ামী লীগ-জাসদ-জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

জানা যায়, এ সময় তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টোর্টের একটি ফলক ভেঙে শহরের সাতমাথায় অবস্থান নেন। পরে আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে অফিস চত্বরে এনে আগুন জ্বালিয়ে দেয়।

পরে বিক্ষুব্ধ ছাত্রজনতা পাশে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যালয়ের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় সাইনবোর্ড নামিয়ে ও ভেতরে থাকা আসবাবপত্র বের করে অফিসের সামনেই জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা।

সেখান থেকে মিছিল নিয়ে শহরের কবি নজরুল ইসলাম সড়কে যায় বিক্ষুব্ধরা। কবি নজরুল ইসলাম সড়কে থাকা জাতীয় পার্টির কার্যালয়েও একই ভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পরে আবারও সাতমাথায় এসে অবস্থান নেন ছাত্রজনতা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page