September 24, 2026, 11:06 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বাড়িতে সাবেক সেনাপ্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাবেদ ইউ আহমেদ বসবাস করেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে শতাধিক যুবক লাঠিসোঁটা নিয়ে মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা চালায়। এসময় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। ড্রইংরুমের সোফায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগে একই ব্যক্তিরা চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও ভাঙচুর করে। তবে বাড়িগুলোতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, এসব ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনায় আমাদের সম্পৃক্ততা নেই। চৌমুহনীতে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হামলা ঘটছে বলে জেনেছি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page