October 10, 2026, 10:15 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

গ্রামবাসীর কষ্ট লাঘবে প্রবাসীর অর্থায়নে ব্রিজ নির্মাণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বোয়াল জুড়ি খালের ওপর ১০ লাখ টাকা ব্যয়ে কয়েকটি গ্রামবাসীর কষ্ট লাঘবে ব্রিজ নির্মাণ করেছেন ওমান প্রবাসী দুলাল মোল্লা।

গতকাল দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে ফিতা কেটে ব্রিজের উদ্বোধন করেন প্রবাসী দুলাল মোল্লা।

ব্রিজটি নির্মাণের ফলে দুই উপজেলার হাজার হাজার বাসিন্দা উপজেলা সদরে যাতায়াত সহজ এবং শিক্ষর্থীসহ অন্যান্য লোকজনের চলাচলের পথ সুগম হলো। দুই উপজেলার মধ্যে রয়েছে কালচোঁ , তারাপাল্লা, রগুনাথপুর, কাদলা, কউইয়াসহ আরো কয়েকটি গ্রাম।

স্থানীয় বাসিন্দারা জানান, হাজীগঞ্জ-কচুয়া দুই উপজেলার সীমান্ত এলাকা বোয়াল জুড়ি খালের ওপর বহু বছরের পুরনো ব্রিজটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিলো। গতবছর ২৪ ডিসেম্বর মাঝখানের অংশ হঠাৎ ভেঙে খালে পড়ে যায়। যার ফলে দুই পাড়ের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

হাজীগঞ্জ কালচোঁ ইউপির সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, কয়েক দশক আগে জেলা পরিষদের অর্থায়নে এখানে একটি উঁচু ব্রিজ নির্মাণ হয়। ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় হঠাৎ মাঝখানে ভেঙে যায়। যার ফলে এলাকার সব শ্রেণি পেশার মানুষ দুর্ভোগে পড়েন।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ব্রিজটি নির্মাণ হওয়ায় স্থানীয় কয়েক হাজার মানুষ উপকৃত হবে। প্রবাসী দুলাল মোল্লার প্রতি গ্রামবাসী কৃতজ্ঞ।

প্রবাসী দুলাল মোল্লা বলেন, মানুষের দুর্ভোগ দেখে ব্রিজটি নির্মাণ করেছি। এখন মানুষের কষ্ট লাঘব হবে। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার মত সামর্থ্যবান যারা আছেন তাদের উচিত হবে নিজ এলাকায় সাধারণ মানুষের জন্য কাজ করা।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page