October 11, 2026, 7:22 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতি মামলায় খুলনার গোয়েন্দা পুলিশের এসআই আকবরের ৩ বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৩৬ লাখ টাকা অবৈধ অর্জনের অভিযোগে দুদকের মামলায় খুলনার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকবর শেখের তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেনআদালত।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে  খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ আদেশ দেন।

দুদক খুলনার পিপি সেলিম আল আজাদ জানান, ওই কর্মকর্তার নাম মো. আলী আকবর শেখ ও তাঁর স্ত্রীর নাম নাজমা আকবরের বিরুদ্ধে ২০২২ সালের ৩ আগস্ট দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে খুলনা দুদক কার্যালয়ে মামলাটি করেন।

আলী আকবর সর্বশেষ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করেছিল দুদক। বর্তমানে ওই মামলা আদালতে বিচারাধীন। এ কারণে আলী আকবর বর্তমানে সাময়িক বরখাস্ত হিসেবে আছেন।

দুদক খুলনার পিপি খন্দকার মজিবুর রহমান বলেন, রায় ঘোষণার সময়ে অভিযুক্ত এসআই শেখ আলী আকবর কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page