September 11, 2026, 10:53 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে দন্দ ; একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামে পিতার রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তি ও গাছ পালা ভাগ বাটোয়ারা নিয়ে আপন সহোদর ৫ ভাইয়ের মধ্যে চরম দন্দে পরিনত হয়েছে। চলছে একের অপরের নামে অভিযোগ দায়ের।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের মৃত ইউছুপ মন্ডলের ছেলে আব্দুস ছামাদ তার পিতার রেখে যাওয়া পৈত্রিক সুত্রে প্রাপ্ত সম্পপ্তি ও গাছ পালা আপন সহোদর ভাইদের নিকট সঠিক ভাবে বুঝে না পাওয়ায় তিনি বাদী হয়ে এযাবৎ স্থানীয় ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে তার আপন সহোদর ৪ ভাইয়ের নামে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছে।
এবিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান ও থানা পুলিশ উভয় পক্ষকে ডেকে নিয়ে কয়েক দফা শালিস বৈঠক ও বসাবসি করেও আজ পর্যন্ত উল্লেখ যোগ্য তেমন কোন সুরহা করতে পারেননি।
অভিযোগের বাদী আব্দুস ছামাদ জানান, আমরা একই মায়ের পেটে জন্ম নেওয়া ৫ ভাই ও ৩ বোন। বাবা মা কেহই আর বেঁচে নেই। আমি পার্শবর্তি জীবননগর বাজারে মোটরসাইকেল ম্যাকানিকের কাজ করি। ৪ ভাই এক হয়ে পিতার রেখে যাওয়া সম্পত্তি ও গাছ পালা আমাকে সঠিক ভাবে বুঝে না দিয়ে তাদের ইচ্ছা মত জোর পুর্বক দখল করাসহ গাছ পালা বিক্রি করে নেয়। আমি তাতে বাধাগ্রস্থ করলে ওরা সকলে মিলে মেরে ফেলার হুমকি প্রদান করে। বর্তমানে নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি।
এবিষয়ে অন্যান্য ভাইদের সাথে কথা বললে তারা জানান আমরা জোর পুর্বক কোন গাছ পালা কেটে নেয়নি, আমরা হিস্যা অনুযায়ী আমাদের অংশ মোতাবেক আমাদের গাছ আমরা বিক্রি করেছি, এছাড়া পিতা-মাতার ওয়ারেশ মোতাবেক তার প্রাপ্য অনুযায়ী সম্পত্তি আমরা তাকে বুঝিয়ে দিয়েছি। এবিষয়ে ঝিনাইদহ  আদালতে মামলা করা হয়েছে। যা চলমান রয়েছে। আদালত যে রায় দিবে আমরা সেটাই মেনে নেবো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page