October 1, 2026, 2:35 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

জাপানে আরো তুষারপাতের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের আবহাওয়া সংস্থা সোমবার জানিয়েছে, দুই সপ্তাহের তুষারপাতের পর আরো ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। ফলে, তুষারধস এবং বরফের রাস্তা দিয়ে চলাচল করতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দেশটির জাপান সাগর পাড়ের অঞ্চলগুলোতে প্রতি বছর ভারী তুষারপাত হয়। এ অঞ্চলগুলোতে অনেক স্কি রিসোর্ট রয়েছে। যার ফলে বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক এসব অঞ্চলে আসেন। কিন্তু এই মাসে বেশ কয়েকটি শহরে রেকর্ড পরিমান তুষারপাত হয়েছে। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে এবং প্রাণহানি হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) সোমবার জানায়, নিগাতা, ইশিকাওয়া এবং নাগানো প্রিফেকচারের পাশাপাশি হিরোশিমা এবং শিমানে প্রিফেকচারসহ কিছু পশ্চিমাঞ্চলে আরো তুষারপাতের আশঙ্কা রয়েছে। সংস্থাটি ওইসব এলাকায় তুষারধস, বরফের রাস্তা এবং পানির পাইপ জমে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার জন্যও জনগণকে সতর্ক করেছে।

জেএমএ তথ্য অনুসারে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ, উত্তর আওমোরি শহরে পাঁচ মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিগাতার উওনুমায় ৩ দশমিক ৮১ মিটার এবং ফুকুশিমা প্রিফেকচারের তাদামিতে ৩ দশমিক ১৩ মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page