May 18, 2026, 3:27 pm
শিরোনামঃ
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্বাবধায়ক সরকারের প্রধান করার কোনো প্রয়োজন নেই : আইনমন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি : প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা খুলনায় ঘরে সিধ কেটে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিলো পাকিস্তান সরকারি বাসে নারীদের চলাচল ফ্রি করলো পশ্চিমবঙ্গ সরকার ইরাক থেকে আসা তিন ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকূপায় টিসিবির ১০০ প্যাকেট পণ্য ছিনিয়ে নিলেন যুবদল নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ঝিনাইদহের শৈলকূপায় টিসিবির ১০০ প্যাকেট পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জুলিয়াস আহমেদ নামে যুবদলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রির সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরণের প্রস্তুতি শুরু করেন দায়িত্বপ্রাপ্ত ডিলার। এসময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলিয়াস আহমেদ লোকজন নিয়ে ১০০টি কার্ডের টিসিবির পণ্য নিয়ে যান। ডিলারের লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা ভয়ভীতি দেখান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউপি প্রশাসক মো. শরীফ উদ্দীন জানান, সকালে টিসিবির দায়িত্বপ্রাপ্ত ডিলার পণ্য বিক্রির জন্য যান। এসময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলিয়াসের নেতৃত্বে কয়েকজন লোক কার্ড ছাড়াই১০০ প্যাকেটি নিয়ে যান। পরে ইউএনও স্নিগ্ধা দাসকে ঘটনাটি অবহিত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

ডিলার মেসার্স ছাবির এন্টারপ্রাইজের কর্মরত ব্যক্তি জানায়, হুট করে জুলিয়াসের লোকজন ১০০ প্যাকেট পণ্য নিয়ে যান। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রশাসনকে ঘটনাটি জানানো হয়। এরপরে জুলিয়াস ১০০টি পণ্যের দাম পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো টাকা পায়নি।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা জুলিয়াস বলেন, ঘটনাস্থলে সিসি টিভি ক্যামেরা আছে। আপনারা ক্যামেরার ফুটেজ যাচাই করুন। আমি ঘটনাস্থলে যাইনি। কে বা কারা টিসিবির পণ্য নিয়ে গেছে আমি কিছুই জানি না। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর জন্য এরকম অভিযোগ তুলেছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। জুলিয়াস মালগুলো ফেরত দিতে চেয়েছিলেন। এখন পর্যন্ত ফেরত দিয়েছেন কিনা জানি না। ব্যক্তির কোনো ভুলের দায় দল নেবে না।

বিষয়টি নিয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিগ্ধা দাস বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page