August 26, 2026, 9:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

এম এ কবীর, ঝিনাইদহ : ‘অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ (শনিবার) সকাল ১১ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ইশরাত জাহান, মুন্সী ফিরোজা সুলতানা কৃষি বিভাগের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, ঝিনাইদহ জেলা রিপার্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, টিআইবির এরিয়া ম্যানেজার হুমায়ূন কবীর এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন।

প্রধান অতিথি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ করতে পারিবারিক ও সামাজিক শিক্ষা গুরুত্বপূর্ণ। বাল্য বিয়ে,আত্মহত্যা একটি সামাজিক ব্যাধীতে পরিনত হয়েছে। তিনি বলেন আশার কথা আমাদের মেয়েরা শিক্ষায় খেলাধুলায় এগিয়ে রয়েছে। তবে অনেকে সহিংসতার শিকার হন তাদেরকে কোন ভাবেই দোষারোপ করা উচিৎ নয়। ভিকটিমের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন,নারী সৃষ্টির গৌরব। কর্মে-চেতনায় স্বতন্ত্র। দক্ষতা ও সাহসিকতায় শীর্ষে। ঘরে ও কর্মক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সমকালীন বিশ্বে নারীর চিন্তাধারা অনেকটাই সুপ্রতিষ্ঠিত। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন বিশ্বজুড়ে। আলোচনা সভা শেষে নির্বাচিত নারী সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী ৮ মার্চ এ দিবসটি পালন করা হয়। নারীর প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি, ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।

নারীর ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page