September 29, 2026, 2:12 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

দেশব্যাপী ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুইপাশে কমপক্ষে ছয় কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘আমার বোনের কান্না আর না, আর না’; ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ময়নামতি হাইওয়ে ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে বাংলা ব্লকেড নামে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের দুইপাশে প্রায় ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page