October 11, 2026, 3:11 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বিএসসিস’র দুই জাহাজ বিক্রি করা হল  ৪৫ কোটি ৮৬ লাখ টাকায় 

বশির আল–মামুন, চট্টগ্রাম : বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র মালিকানাধীন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজ দুইটি দ্বিতীয় সর্বোচ্চ দরদাতার কাছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ইতিমধ্যে জাহাজ দুইটি জিরি সুবেদার শিপ রিসাইক্লিন ইন্ডাস্ট্রিজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা বিচিং সম্পন্ন করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিএসসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ তথ্য জানান।

বিএসসি সরকারের লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে ৬০ কোটি টাকায় সংগ্রহ করা হয়েছিল। জাহাজ দুইটি এ পর্যন্ত ৪২৫ লাখ টন কার্গো পরিবহন করেছিল।

জ্যোতি আয় করেছে ৮০৫ কোটি টাকা। সৌরভ আয় করেছে ৭৩১ কোটি টাকা। ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫ অক্টোবর বাংলার সৌরভে আগুন লাগে। অগ্নিকাণ্ডে চার জন মারা যান। জাহাজ দুইটির নিলামের জন্য ৫ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করি। ৭ জানুয়ারি দরপত্র খোলা হয়। ১৬টি দরপত্র পাওয়া যায়। প্রথম সর্বোচ্চ দরদাতা মাস্টার অ্যান্ড ব্রাদার্স দর দিয়েছিল ৪০ কোটি ৪৪ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ৩৬ কোটি ৬৯ লাখ টাকা দর দিয়েছিল। করসহ তারা দিচ্ছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকা। সংরক্ষিত মূল্য ছিল ৩৬ কোটি ১০ লাখ টাকা। গত ২৭ ফেব্রুয়ারি চুক্তি হয়। ৫ মার্চ দুইটি জাহাজের দায়িত্বভার নিয়ে জাহাজ দুইটি বিচিং করেছে।

এ ধরনের জাহাজ ২৫-২৬ বছরের বেশি সময় চালানো যায় না। মেইনটেইনেন্সের মাধ্যমে আমরা দীর্ঘদিন চালিয়েছি। এ জাহাজ রিইউজ করার সুযোগ নেই।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page