September 29, 2026, 1:10 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত ; ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিপিট গার্মেন্টসের এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভ বিক্ষুব্ধ শ্রমিকেরা।

বুধবার সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই মহাসড়ক অবরোধ করেন তারা।

শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সকালে ওই কারখানার জান্নাতুল নামে ওই নারী শ্রমিক অটোর চাপায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে সে মারা যায়। এই সংবাদ কারখানায় পৌঁছলে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল আটটা থেকে ব্যারিকেট করে রেখেছে।

শ্রমিকরা জানান, এই নারী শ্রমিকের পরিচয়পত্র গতকাল ফ্যাক্টরিতে রেখে দেয় কর্তৃপক্ষ। পরে সকালে  সে কারখানায় প্রবেশ করতে গেলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় সে রাস্তা পার হওয়ার সময় একটি অটো তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল আটটা থেকে অবরোধ শুরু করে। এতে মহাসড়কে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

এ সময় শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page