November 21, 2026, 12:33 pm
শিরোনামঃ
এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কিশোরগঞ্জ জেলায় গতরাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তিনটি মোটরসাইকেলসহ ৮ ডাকাতকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাত পৌনে ১টার দিকে সদর উপজেলা চরমারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক ৮ডাকাত হচ্ছে -সদর উপজেলার লতিফাবাদ এলাকার মো. মতিউর রহমানের ছেলে মো. মেহেদী হাসান রবিন (২৮), গাইটাল এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে রায়হান জামান একান্ত (২৭), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে ইমতিয়াজ জাহান আকাশ (২৯), একই এলাকার আ. মালেকের ছেলে মো. হাছান উদ্দিন (২০), একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২২), একই এলাকার রতন ভূইয়ার ছেলে মেহেদী হাসান (২৫), শোলাকিয়া ইদগা রোড এলাকার মৃত জামাল আকন্দের ছেলে রাগিব আবসার (২২) ও গাইটাল ডুবাইল এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে মো. রাকিব (২৮)।

বৃহস্পতিবার  সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. আশরাফুল কবির।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকায় ৮ থেকে ৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। এমন খবরে র‌্যাবের একটি দল বুধবার রাত পৌনে ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ৮জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ষ্টীলের ধারালো তলোয়ার ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. আশরাফুল কবির জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করার জন্য আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page