August 2, 2026, 8:41 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা ; দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শুক্রবার (১৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটিগ্রামে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত দোকানি সেলিম উদ্দিন (৫০) সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে।

ভুক্তভোগি শিশুটির দাদীর অভিযোগ, শুক্রবার সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেয়। সেই টাকা নিয়ে শিশুটি সেলিম উদ্দিনের দোকানে গেলে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন অভিযুক্ত সেলিমকে আটক করে।

এলাকাবাসী বিষয়টি জানার পর অভিযুক্ত সেলিমকে মারধর করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ এসে অভিযুক্ত সেলিমকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ভুক্তভোগি ওই শিশুটির পরিবারের লোকজনও থানায় এসেছে।

এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page