August 11, 2026, 3:25 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট ৯ মিনিটেই শেষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় দেওয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে উত্তরাঞ্চলের ট্রেনের টিকিট।

শুক্রবার সকাল ৮টা ৯ মিনিটের দিকে রেলসেবা অ্যাপসে প্রবেশ করে দেখা যায়, উত্তরাঞ্চলে চলাচল করা নীল সাগর, একতা, চিলাহাটি, কুড়িগ্রাম, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস সবগুলো ট্রেনের টিকিটই বিক্রি হয়ে গেছে। ৯ মিনিটের মধ্যেই অগ্রিম টিকিট বিক্রি শেষ। একই অবস্থা ঢাকা-রাজশাহী এবং ঢাকা-খুলনা রুটের ট্রেনের।

আজ ১৪ মার্চ দেওয়া হয়েছে আগামী ২৪ মার্চের অগ্রিম টিকিট। অর্থাৎ আজকে টিকিট কাটলে ২৪ তারিখে ট্রেনে ঈদ যাত্রা করতে পারবেন যাত্রীরা।

এই বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ‘ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে আজ ১৪ মার্চ। সব মিলিয়ে অনলাইনে প্রায় ৩৩ হাজার ২৫৭টি টিকিট বিক্রি হবে।’

রেলস্টেশন ম্যানেজার আরও বলেন, আজ শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলে প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রির ৮ থেকে ৯ মিনিটের মধ্যে মোটামুটি সব টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় সবাই টিকিট পাচ্ছে না।

আজ শুক্রবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page