September 30, 2026, 8:16 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা কিশোরগঞ্জের রমজান আলীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের তাড়াইলে ২০ বছর পালিয়ে থাকার পরও বাঁচতে পারলেন না পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি রমজান আলী (৫৬)। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার ধলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রমজান আলী তাড়াইল উপজেলার ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিলেন রমজান আলী। ২০০৪ সালে তার নামে একটি সিঁধেল চুরি মামলা হয়। পরে ওই মামলায় তার পাঁচ বছরের সাজা হলে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি।

এরপর থেকে তিনি সিলেট ও মৌলভীবাজার এলাকায় গিয়ে আত্মগোপন করে বসবাস করতে থাকেন। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজ গ্রামের বাড়িতে আসেন রমজান আলী, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page