September 16, 2026, 6:25 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

২৯ রোজা শেষে ৩০ মার্চ সৌদি-কুয়েতসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে ঈদুল ফিতর !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা ২৯টি হবে এবং ৩০ মার্চ ঈদুল ফিতরের প্রথমদিন হবে।

কুয়েতের আল ওজাইরি বিজ্ঞানকেন্দ্রের ঘোষণার উদ্ধৃতি দিয়ে আরব টাইমস এ খবর প্রকাশ করেছে।

আল ওজাইরি বিজ্ঞানকেন্দ্র জানিয়েছে, ২৯ মার্চ সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য, তবে অসম্ভব হবে না।

সংস্থাটি বলেছে, ২৯ মার্চ দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কুয়েতের এ বিজ্ঞান কেন্দ্রটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হলেও পূবদিকের দেশগুলোতে ওইদিন ঈদ শুরু হবে না।

দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। তারা হয়তো ৩০টি রমজান পূর্ণ করবে। কুয়েতের এই বিজ্ঞানকেন্দ্রটি আরও বলেছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page