September 17, 2026, 4:20 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের সিকিউরিটি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মধ্যে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মহেশপুরের স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর সীমান্তে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, মানব পাচার রোধ, সীমান্তে হত্যা না হওয়া, মাদক চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করাসহ অন্যান্য সীমান্ত-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন ও  ভারতের ১৯৪ ব্যাটালিয়ান বিএসএফের ভারপ্রাপ্ত কমান্ডা মুগনথান ও তার স্টাফ অফিসারসহ ১০ জন। বিজিবি-বিএসএফ এর উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ৩ কিঃ মিঃ হাঁটেন।

বিজিবি জানান, সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে প্রচেষ্টা চালানোর বিষয়ে বিএসএফ একমত হয়েছেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক বজায় রাখার অঙ্গিকার ব্যক্ত করে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে সৌজন্যে সাক্ষাৎ শেষ করেন দু’দেশের কমান্ডাররা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page