August 21, 2026, 3:35 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য রাখায় চুয়াডাঙ্গায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ চুয়াডাঙ্গা জেলা সদরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।

অভিযানে শিশু খাদ্য ও কাপড় এবং কসমেটিক্স দোকান এ ৩টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য রাখায় মো: বিল্লাল হোসেনের প্রতিষ্ঠান বিএইচ বি এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা,  নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের কারনে মো: শোয়েব মাহমুদের প্রতিষ্ঠান মেসার্স সৌখিন স্টোরকে ২ হাজার টাকা ও  শ্রী সুমন সাহার প্রতিষ্ঠান মেসার্স পায়েল কসমেটিকসকে ২ হাজার টাকা  সর্বমোট ৪৪ হাজার টাকা জরিমানা  আদায় করা হয় ।

একই সঙ্গে বিএইচ বি এন্টারপ্রাইজকে মানসম্মত শিশু খাদ্য ক্রয়-বিক্রয় করার জন্য  নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, অননুমোদিত কসমেটকস বিক্রয় ও  মজুদ না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page