July 24, 2026, 5:44 pm
শিরোনামঃ
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরের শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আটক ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে উৎযাপনের লক্ষ্যে ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায়, উপাজলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী,পুলিশ সুপারের প্রতিনিধি মাহফুজুর রহমান, ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরসহ বিভিন্ন অফিস প্রধান,মসজিদের ইমাম এবং খতিববৃন্দ।

সভায় প্রধান অতিথি ঈদুল ফিতর উযাপন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভায় পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল ৮ টায় ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা মাঠ, সকাল সাড়ে ৮ টায় মডেল মসজিস সহ স্থানীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  সভায় জেলাবাসী যাতে সুন্দর নির্বিঘ্নে ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করতে পারে তার সকল ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page