November 28, 2026, 4:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সমুদ্রে ৫৮ দিন মাছ আহরণ নিষিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সমুদ্রে মাছ আহরণ ৫৮ দিন নিষিদ্ধ করা হয়েছে বাগেরহাট জেলা টাস্ক ফোর্স কমিটির সভায়। বাগেরহাট জেলা জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে আজ বেলা ১১টায় এ সভা  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ. এস. এম রাসেল। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

বাংলাদেশের সমুদ্র সীমায়  ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।ইলিশসহ সব প্রজাতির  সামুদ্রিক মাছ ধরা আহরণ বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এছাড়াও বাগেরহাটের শরনখোলা বলেশ্বর ও নিকটবর্তী সমুদ্রে এক সপ্তাহ ৭ দিন সম্পূর্ণ জাটকা নিধন বন্ধ ঘোষণার সিদ্বান্ত গ্রহণ করা হয়। এ অলস সময়ে জেলেদের খাদ্য নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়। গভীর সমুদ্রে এ সময় কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করা হবে বলে সভায় বলা হয়। এছাড়াও জেলেদের মধ্যে জনসচেতনতার জন্য শরণখোলা স্পিড বোর্ড যোগে মাইকিং ও লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন, কোস্টগার্ডের লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম,(পশ্চিম জোন) সিনিয়র সহকারী পরিচালক রাজকুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস, বাগেরহাট মৎস্য আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনুপকুমার বিশ্বাস প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page